১৬০ সনোলোজিস্টকে ইউরাইবের সার্টিফিকেট প্রদান
মেডিভয়েস রিপোর্ট: আল্ট্রাসনোগ্রাম বিষয়ে প্রশিক্ষণ শেষে সনোলোজিস্ট হিসেবে সার্টিফিকেট অর্জন করেছেন ১৬০ জন চিকিৎসক। গত ৯ মার্চ ধানমন্ডি ক্লাবে ইউরাইব থেকে কোর্স সম্পন্নকারী এসব চিকিৎসকের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
‘সায়েন্টিফিক সেমিনার অন ডপলার প্রেগন্যান্সি অ্যান্ড সার্টিফিকেট এওয়ার্ডিং প্রোগ্রামের’ আয়োজন করে আল্ট্রাসাউন্ড একাডেমি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (ইউরাইব)।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সাবেক চেয়ারমান অধ্যাপক ডা. সালাহউদ্দিন আল আজাদ বলেন, একজন সনোলজিস্ট প্রাথমিকভাবে ছবি ও সনোগ্রাফের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করেন, যা বিশেষজ্ঞ চিকিৎসককে রোগটি যথাযথভাবে নির্ণয় করে চিকিৎসায় সহায়তা করে। এজন্য এই সেক্টরে দক্ষ জনবল তৈরি করা জরুরি।
অনুষ্ঠানে আন্তর্জাতিকমানের কোর্স কারিকুলাম অনুসরণ ও সঠিক প্রোটোকল মেনে আল্ট্রাসনোগ্রাম শেখানোর ওপর ইউরাইব আরও গুরুত্ব দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।
-
১৫ মার্চ, ২০২৪