২৬ অগাস্ট, ২০২২ ০২:৫৬ পিএম

২য় মাইগ্রেশন: নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থীদের আবেদনের আহ্বান

২য় মাইগ্রেশন: নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থীদের আবেদনের আহ্বান
শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ২৪-২৮ আগস্ট দুপুর ২টা পর্যন্ত আবেদন করা যাবে। 

মেডিভয়েস রিপোর্ট: সরকারি প্রতিষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ২য় মাইগ্রেশনের জন্য প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। আগামী ২৪ থেকে ২৮ আগস্ট দুপুর ২টা পর্যন্ত আবেদন করা যাবে। 

বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সদস্য সচিব, কেন্দ্রীয় ভর্তি কমিটি ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) রাশিদা আক্তার স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া

১. ভর্তিকৃত প্রতিষ্ঠানের গোপনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিএনএমি ডাটাবেসে (bncdb.bnmc.gov.bd) প্রবেশ করে student Management অপশনে প্রবেশ করে Student Migration Application অংশে ক্লিক করতে হবে।

২. পরবর্তী ধাপে ভর্তিকৃত শিক্ষার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করলে ফরমে প্রবেশ করে সর্বোচ্চ চারটি প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়া যাবে, প্রতিষ্ঠান পছন্দক্রমের ক্ষেত্রে কোড: ১০১-১১৩ বিএসসি ইন নার্সিং, কোড: ২০১-২৪৬ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও কোড: ৩০১-৩৬২ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের প্রতিষ্ঠান। 

৩. চারটি প্রতিষ্ঠান পছন্দক্রম ও Priority দিয়ে সাবমিট করলে ফরম প্রিন্ট হবে, যা অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিলমোহরসহ প্রতিষ্ঠান হতে আবেদনকৃত সকল শিক্ষার্থীর তালিকাসহ আগামী ২৯ আগস্টের মধ্যে [email protected] ইমেইলে প্রেরণ নিশ্চিত করতে হবে। 

৪. মাইগ্রেশনের আসন বরাদ্দের ক্ষেত্রে আবেদনে প্রদত্ত কোড অনুযায়ী কোর্স ও প্রতিষ্ঠান মেধাক্রমের ভিত্তিতে নির্ধারণ করা হবে, এ ক্ষেত্রে প্রার্থী আবেদন ভুল করলে যদি মাইগ্রেশনের জন্য সুযোগপ্রাপ্ত হয় অবশ্যই নতুন নির্ধারিত প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, নার্সিং ও মিওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (নার্সিং শিক্ষা) ও সকল নার্সিং কলেজ/ ইনস্টিটিউটের অধ্যক্ষ/নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মাইগ্রেশন
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক