২৩ মার্চ, ২০২৫ ১২:৫৭ পিএম

এমবিবিএস: সরকারি মেডিকেলে দ্বিতীয় মাইগ্রেশন ঈদের পর

এমবিবিএস: সরকারি মেডিকেলে দ্বিতীয় মাইগ্রেশন ঈদের পর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে সুযোগ পাওয়াদের দ্বিতীয় মাইগ্রেশন ঈদের আগে হওয়ার সুযোগ নেই। ঈদের ছুটি শেষে এ কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ রোববার (২৩ মার্চ) সকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন সংবাদমাধ্যমকে জানান, ‘দেশের সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা আসন্ন ঈদুল ফিতরের পর প্রকাশিত হবে। বিষয়টি আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে।’

জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলে পাঁচ হাজার ৩৮০ পরীক্ষার্থী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন, যার মধ্যে ১৯৩ জন মুক্তিযোদ্ধার কোটায় ও ৩৪৮ জন পশ্চাৎপদ জাতিগোষ্ঠী কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন পাঁচ হাজার ৭২ জন।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৬০ হাজার ৯৫ শিক্ষার্থী। পাসের হার ৪৫ দশমিক ৬২। ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস কোর্সে ভর্তি
  এই বিভাগের সর্বাধিক পঠিত