২৩ মার্চ, ২০২৫ ০৪:৫৩ পিএম

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপিএ’র পূর্ণাঙ্গ কমিটি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপিএ’র পূর্ণাঙ্গ কমিটি
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ পেডিয়াট্রিক্স এসোসিয়েশনের (বিপিএ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ইতিমধ্যে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক ডা. মো. সেলিমুজ্জামান, সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডা. আতিয়ার রহমান ও কোষাধ্যক্ষ হিসেবে ডা. আতিয়ার রহমান দায়িত্ব পালন করছেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনে এ সময়ের মধ্যে বিপিএতে সম্পৃক্ত সকলকে এগিয়ে আসার আহ্বান জানান নতুন কমিটির নেতৃবৃন্দ।

আজ রোববার (২৩ মার্চ) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ই-ব্লকের কনফারেন্স রুমে আয়োজিত জরুরি সাধারণ সভায় এই আহ্বান জানানো হয়।

সভায় বিপিএ সভাপতি অধ্যাপক সেলিমুজ্জামান বলেন, ‘আমাদের যে কমিটি করা হয়েছে, সেখানে শিশু হাসপাতাল থেকে আমি সভাপতি, সাধারণ সম্পাদক বিএমইউর অধ্যাপক ডা. আতিয়ার রহমান ও ডা. আতিয়ার রহমান কোষাধ্যক্ষ হয়েছেন। তাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে এটা প্রকাশিত হবে। আর আগামী দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’

সভায় বিপিএ সভাপতি অধ্যাপক সেলিমুজ্জামান বলেন, ‘অধ্যাপক ডা. মিসবাহ উদ্দিনের নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি করা হয়। তিনি ছিলেন আহ্বায়ক। পরবর্তী তিন মাসের মধ্যে সেই কমিটির একটি কমিটি করার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে এটা সম্ভব হয়নি। তার পরের এক মাস শুধু আহ্বায়ক ছিলেন অধ্যাপক ডা. মিসবাহ উদ্দিন। এই পরিস্তিতিতে ওই মাসের শেষ দিন আমাদের তিনজনকে দায়িত্ব দেন তিনি। এর মধ্যেকে আমাকে সভাপতি, অধ্যাপক ডা. আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক ও ডা. আতিয়ার রহমানকে কোষাধ্যক্ষ করে একটি কমিটি করেন। বিপিএর নিয়ম অনুযায়ী, এই কমিটিকে এজিএমের মাধ্যমে পাস করাতে হবে। যার ফলশ্রুতিতে আমাদের এই কমিটি সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর আমরা অ্যাসোসিয়েশনের কাজ এগিয়ে নিতে উপদেষ্টাসহ স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করি, কথা বলি। চিকিৎসকদের পদোন্নতিসহ বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে মিটিং করি।’

এ সময় অ্যাসোসিয়েশনে বিভক্তি দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন বিপিএ সভাপতি বলেন, ‘কথা দিচ্ছি, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো। কে সরকারি, কে পিজি, কে শিশু, কে লাল, কে নীল—আমরা এটা দেখবো না। দেখা উচিতও না। আমরা সবাই পেডিয়াট্রিক মেডিসিনের, যেটি একটি পেশাগত সংগঠন। এখানে জ্যেষ্ঠদের সম্মান করা উচিত, অনুজদের স্নেহ করা উচিত। আমরা যদি অধ্যাপক, সহযোগী অধ্যাপকদের সম্মান না করি, এখানে যদি রাজনীতির ঝনঝনানি বেশি হয়, তাহলে মুশকিল হবে।’

নেতৃত্বের জন্য দীর্ঘ দিনের সাংগঠনিক তৎপরতা দরকার উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ এসে কেউ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি হতে পারেন না। একজন চিকিৎসককে প্রথমে জুনিয়র কনসালটেন্ট হন, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, তার পর অধ্যাপক হন। এমডি-এমএস, এফসিপিএস করার পরই দিনই কিন্তু অধ্যাপক হওয়া যায় না। তেমনিভাবে বিপিএতে প্রথমে সদস্য নির্বাচিত হতে হয়। যারা কখনো কোনো দায়িত্ব নেননি, নির্বাচন করেননি, সদস্যদের সমর্থন পাননি, তারা যদি হঠাৎ পড় পদ চান, তাহলে হলো না। তিনি আসতেই পারেন, তার যোগত্যা আছে, তবে তাঁকে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে।’

অধ্যাপক ডা. সেলিমুজ্জামান বলেন, ‘সরকারি চিকিৎসকদের পদায়নের কোনো নিশ্চয়তা নেই। আজ আছেন, নয় মাস পর তিনি নাও থাকতে পারেন। তাকে হয় তো মানিকগঞ্জ পদায়ন করা হলো। সভাপতি-সেক্রেটারি খুবই গুরুত্বপূর্ণ পদ। বিপিএর সংবিধান অনুযায়ী, সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষকে ঢাকার হতে হয়। সুতরাং যারা বদলিযোগ্য চাকরি করেন, তাদের এই পদে না আসাই ভালো।’

শিশু বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক ডা. মো. সেলিমুজ্জামান। বলেন, ‘শিশু বিশেজ্ঞদের প্রশিক্ষণ প্রয়োজন। যারা গ্রামে আছেন, তাদের পিজি হাসপাতাল, শিশু হাসপাতালে প্রশিক্ষণে আসা উচিত। পিজি কিংবা শিশু হাসপাতালে যারা আছেন, তাদেরও বাইরে যাওয়া উচিত। আমরা দেখেছি, বিভিন্ন সময় চিকিৎসকরা প্রশিক্ষণ নিতে বাইরে যান। কিন্তু যারা যান, কীভাবে যান—জানি না। এখানে সাম্য থাকা উচিত।’

লক্ষ্য, সবার অংশগ্রহণে কমিটি গঠন

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আতিয়ার রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য, সবাইকে নিয়েই কমিটি করবো। আজকে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই তিনটি পদে নাম ঘোষণা করা হচ্ছে। আমাদের সর্বমোট ৩৭ পদ আছে। সেখানে অন্যদের জন্য সুযোগ রাখা হয়েছে। এখানে সবাইকে যুক্ত করা হবে। হয় তো এমন হতে পারে যে, সব মানুষ চাইলেই হয় তো একটি পদ দেওয়া সম্ভব হয় না। তবে দেওয়ার চেষ্টা করবো। এখনো ৩৪ পদ শূন্য আছে। সেসব পদে তাদেরকে নিয়ে আমরা সম্মিলিতভাবে একটি কমিটি করবো ইনশাল্লাহ। কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিতেই আমরা ৪৮ ঘণ্টা সময় রেখেছি আমরা।’

অনুষ্ঠানে বিপিএর সঙ্গে বহু আগে থেকে নিজের সম্পৃক্ততার কথা জানান নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ ডা. আতিয়ার রহমান। বলেন, ‘যখন আমি পেডিয়াট্রিশিয়ান হই, ১৯৯৯ সালে। এর পর বিপিএর সদস্য হিসেবে নির্বাচিত হই। পরে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করি।’

প্রসঙ্গত, গত ২ মার্চ শিশু বিশেষজ্ঞদের সম্মতিতে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের (বিপিএ) নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ডা. মেছবাহ উদ্দিন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত