ঘোষিত নতুন কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে বিপিএ’র প্রতিবাদলিপি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের (বিপিএ) নতুন কমিটির সঙ্গে বর্তমান আহ্বায়ক কমিটির কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। নতুন কমিটিকে মনগড়া ও অবৈধ আখ্যা দিয়ে এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানায় বিপিএ আহ্বায়ক কমিটি।
আজ শনিবার (৮ মার্চ) বিপিএর আহ্বায়ক অধ্যাপক মেসবাহ উদ্দিন আহম্মেদ ও সদস্য সচিব ডা. মো. বেলায়েত হোসেন ঢালী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ‘এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২/৩/২০২৫ ইং তারিখ বিপিএ এর নতুন কমিটি গঠন বিষয়ে কিছু পত্রিকা নিউজ ছাপিয়েছে, যার সাথে বর্তমান বিপিএ আহ্বায়ক কমিটির কোনো সম্পর্ক নাই। এহেন মনগড়া ও অবৈধ কমিটি নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য কোন প্রিন্ট, ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়াতে প্রচার না করার জন্য বর্তমান বিপিএ আহ্বায়ক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।’
এমইউ/
-
২৩ মার্চ, ২০২৫
-
০৮ মার্চ, ২০২৫
-
১৮ ডিসেম্বর, ২০২৪