০৮ মার্চ, ২০২৫ ০৫:৩১ পিএম

মাগুরার শিশুটির অবস্থা ‘সঙ্কটাপন্ন’, নেওয়া হলো সিএমএইচে

মাগুরার শিশুটির অবস্থা ‘সঙ্কটাপন্ন’, নেওয়া হলো সিএমএইচে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) পাঠানো হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) বিকেলে তাকে সিএমএইচে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে দুপুরে ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢামেক হাসপাতাল। পরে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ শিশুটিকে দেখতে যান। তার নির্দেশে ও মেডিকেল বোর্ডের সুপারিশে শিশুটিকে সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত হয়।

হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেল ৫টার পর শিশুটিকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে সিএমএইচে নেওয়া হয়। এ সময় শিশুটির সঙ্গে একদল চিকিৎসক ছিলেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘বাচ্চাটার অবস্থা ক্রিটিক্যাল। ও গতকাল রাত থেকে ভেন্টিলেশনে আছে, ওর অবস্থা ভালো না। ধর্ষণের পাশাপাশি তার গলা চেপে ধরা হয়েছিল। আমরা দেখেছি তার গলায় একটা দাগ আছে। এ কারণে চিকিৎসকরা বলছেন, গলা চেপে ধরার কারণে তার শ্বাসকষ্ট হয়েছে। এ কারণে তার সমস্যাগুলো আরও বেশি হচ্ছে।’

মেডিকেল বোর্ড করা গঠনের কথা জানিয়ে তিনি বলেন, ‘ওই বোর্ডে চারটি বিভাগের চিকিৎসকরা আছেন। আমাদের শিশু বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া পেডিয়াট্রিক সার্জারি, গাইনি এবং অ্যানেস্থেশিয়া বিভাগের চিকিৎসকরা আছেন। উনারা আজ মিটিংয়ে বসেছেন।’

শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. মো. ছামিদুর রহমান গণমাধ্যমকে জানান, ‘স্ট্যাগুলেশন, মানে গলা টিপে ধরার কারণে তাকে আইসিইউতে পাঠানো হয়েছে। গলা টিপে ধরার কারণেই তার সমস্যা বেশি হচ্ছে। সার্জিক্যাল সাইট অতটা খারাপ না। তার পেরিনিয়াম (যৌনাঙ্গ এবং মলদ্বারের মধ্যবর্তী অংশ) অত খারাপ না।’

শিশুটির পরিবার গণমাধ্যমকে জানায়, কয়েক দিন আগে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধরে ধর্ষণ করে।

অচেতন অবস্থায় শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে আনা হয় ঢাকায়। ঢাকার আনার পর তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ)।

শিশুটির মায়ের অভিযোগ, ৩ জন মিলে শিশুটিকে পাশবিক নির্যাতন করেছে। শুধু ধর্ষণ নয়, করা হয়েছে গলা টিপে হত্যার চেষ্টাও। অভিযুক্ত হিটু শেখের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। 

এ ঘটনায় শিশুটির বোনের অভিযুক্ত শ্বশুর হিটু শেখ (৪২) ও পরে দুলাভাই সজীব শেখকে (১৮) আটক করা হয়েছে। শিশুটির গলায় দাগ ও ধর্ষণের আলামত পাওয়া গেছে জানিয়ে পুলিশ জানায়, বাকিদের ধরতেও কঠোর অবস্থানে আছেন তারা।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক