২৩ মার্চ, ২০২৫ ০৭:০১ পিএম

ফিডার পোস্টের মেয়াদ ছয় মাস থেকে দুই বছর করার দাবি ড্যাবের

ফিডার পোস্টের মেয়াদ ছয় মাস থেকে দুই বছর করার দাবি ড্যাবের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সিভিল সার্জন ও সহকারী পরিচালক পদে পদোন্নতির জন্য ফিডার পোস্টে পাঁচ বছর থাকা বাধ্যতামূলক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আজ রোববার (২৩ মার্চ) ড্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, ‘৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে সিভিল সার্জন ও সহকারী পরিচালক পদে পদোন্নতির জন্য ফিডার পোস্টে পাঁচ বছর থাকা বাধ্যতামূলক করা হয়েছে, যা ইতিপূর্বে কোনো নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা ছিল না। ক্ষেত্র বিশেষে সরকার কর্তৃক প্রমোশনের জন্য সিভিল সার্জন পদায়নের ক্ষেত্রে দুই বছর ও সহাকারী পরিচালক পদে পদোন্নতির ক্ষেত্রে ছয় মাস থাকলেই ফিডার পোস্ট হিসেবে গ্রহণ করা হতো।’

ড্যাব নেতারা বলেন, ‘ফিডার পোস্টে পাঁচ বছর বাধ্যতামূলক থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর চিকিৎসকদের সুবিধা প্রদানের বিশেষ ব্যবস্থা মাত্র।’

ফিডার পোস্টে পূর্বের ন্যায় ক্ষেত্র বিশেষে ছয় মাস থেকে দুই বছর করার জোর দাবি জানিয়েছেন তারা।

টিআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত