করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে যা বললো আইইডিসিআর
মেডিভয়েস রিপোর্ট: করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে ছড়িয়ে পড়া সংবাদের সত্যতা নেই বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সোমবার (২৪ মার্চ) আইইডিসিআরের ভাইরোলজি বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরও এ ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি যাচাই করেও এমন তথ্য পাওয়া যায়নি।
এর আগে রোববার বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর পাশাপাশি আরও ১৬ জন আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেট দুনিয়ায় এমন তথ্য ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আইইডিসিআরের ওই কর্মকর্তা মেডিভয়েসকে জানান, আইইডিসিআর স্বাস্থ্য অধিদপ্তরে এমন কোনো তথ্য দেইনি। তা ছাড়া অধিদপ্তরের করোনা সেলের বাইরে প্রতিষ্ঠানটি এ ধরনের তথ্য সরবরাহ করে না।
ওই কর্মকর্তা বলেন, আক্রন্তের এ জাতীয় সংবাদ জটিল কোনো বিষয় নয়। আক্রান্ত হয়ে থাকলেও এটি স্বাভাবিক ঘটনা।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে দুয়েকজন করে ব্যক্তির করোনা শনাক্ত করা হচ্ছে। তবে এতে মৃত্যু শূন্যে নেমে এসেছে আরো আগে।
এসএইচবি/এনএআর/
-
০১ অগাস্ট, ২০২৫
-
২১ জুলাই, ২০২৫
-
১২ জুলাই, ২০২৫
-
০৭ জুলাই, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
-
২৮ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
২০ জুন, ২০২৫