২৩ মার্চ, ২০২৫ ১২:৫১ পিএম

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের (বিপিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) রাজধানীর বাংলামোটরে ওয়াটারফল রেস্তোরাঁ ও কনভেনশন হলে ফার্মাসিস্টদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি মো. আজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর। এতে বাংলাদেশের ঔষধ শিল্পের উন্নয়নে বাংলাদেশের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ফার্মাসিস্টদের বিশেষ ভূমিকার কথা তুলে ধরেন এবং বাংলাদেশে অতি দ্রুত হসপিটাল ফার্মেসি, ক্লিনিক্যাল ফার্মেসি, কমিউনিটি ফার্মেসি চালুর ব্যাপারে জোর দাবি উপস্থাপন করেন বক্তারা।

মো. আজিবুর রহমান বলেন, ‘অতি সম্প্রতি বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ১০ জন গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দেয়া হয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা অতি সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগের বিষয়টি দ্রুত বাস্তবায়ন এবং এ ব্যাপারে কাঠামোগত পরিবর্তনের জোর দাবি জানিয়ে এসেছিলাম, তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাবিগুলোকে গুরুত্ব দিয়েছেন।’

গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোকলেছুর রহমান সরকার, গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের গুরুত্ব আলোকপাত করে স্বাস্থ্যসেবার অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের কার্যক্রমের প্রশংসা করেন।

ফার্মেসি কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর আসিফ হোসেন বলেন, ‘বিপিএফ ফার্মাসিস্টদের অধিকার আদায়ে এক যুগেরও অধিক সময় ধরে কাজ করে দেশ ও দেশের বাইরে ব্যাপক পরিচিতি লাভ করেছে, এখন সময় এসেছে ফার্মাসিস্টদের গুনগত পরিবর্তনে কাজ করার।’

রেন্ডক্স ল্যাবরেটিরস লিমিটেড বাংলাদেশ ও পাকিস্তানের আঞ্চলিক প্রধান এবং বিপিএফ সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর বলেন, ‘উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও ফার্মেসি প্র্যাক্টিসের জন্য গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট বাধ্যতামূলক করতে হবে, যেন আন্তর্জাতিক মানের ওষুধ ব্যবস্থাপনা সহজ হয় এবং রোগীরা সঠিক নিয়মে ওষুধ সেবন করতে পারে।’

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেডিয়্যান্ট ফার্মাসিউটিক্যালস রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার শারমিন আফরোজ বলেন ‘আমরা যারা ফার্মাসিস্ট আমাদের কাজ শুধু ওষুধ সরবরাহ নয়, বরং আমরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ। একজন রোগী যখন ডাক্তার দেখান তার চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ হয় আমাদের মাধ্যমে অর্থাৎ সঠিক গুনগতমানের ওষুধ, সঠিক ডোজ ও সঠিক ব্যবহারের নির্দেশনা দিয়ে। ফার্মাসিস্ট হিসেবে আমাদের দায়িত্ব রোগীদের নিরাপদ ও কার্যকর ওষুধ ব্যবহার নিশ্চিত করা এবং ওষুধ সম্পর্কিত ভুল প্রতিরোধ করা।’

বক্তারা আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইডলাইন অনুসরণ করে ফার্মাসিস্টদের যথাযথ প্রশিক্ষণ ও নিয়োগ নিশ্চিত করা হলে স্বাস্থ্য খাত আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। বাংলাদেশ ওষুধ ও কসমেটিকস্ আইন ২০২৩ কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে ফার্মাসিস্টদের দায়িত্ব ও ভূমিকা আরও কার্যকর করতে হবে। সরকারের যথাযথ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ফার্মাসিস্টদের নিয়োগ ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা হলে দেশের স্বাস্থ্য খাত আরও সমৃদ্ধ হবে।

তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত ফার্মেসি শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা গড়ে তোলা সম্ভব, যা জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ফার্মাসিস্টদের সঠিকভাবে সম্পৃক্ত করা হলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলেও মত দেন তারা। সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও কমিউনিটি ফার্মেসিতে পর্যাপ্তসংখ্যক গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগের বিষয়ে আলোকপাত করেন।

এসআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত