২৩ মার্চ, ২০২৫ ১১:১২ এএম

মমেকে আইডিএস’র প্রথম নির্বাচনে সভাপতি ডা. সাকিব, সম্পাদক ডা. রেজোয়ান

মমেকে আইডিএস’র প্রথম নির্বাচনে সভাপতি ডা. সাকিব, সম্পাদক ডা. রেজোয়ান
এমএমসির ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাকিব হাসান বেলাল এবং সাধারণ সম্পাদক ডা. রেজোয়ান চৌধুরী।

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রথমবারের মত ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। এই নির্বাচনের মধ্য দিয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) নামে মেডিকেল কলেজ হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের নতুন সংগঠনের যাত্রা শুরু হলো। 

শনিবার (২২ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এমএমসিতে এই নির্বাচনের আয়োজন করা হয়। 

পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. সাকিব হাসান বেলাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. রেজোয়ান চৌধুরী।

মোট ১৯৮ জন ভোটারের মধ্যে এই নির্বাচনে ভোট প্রদান করেন ১৬০ জন ইন্টার্ন চিকিৎসক। অর্থাৎ ভোটার টার্নআউটের হার ছিল ৮০.৮০ শতাংশ। এ ছাড়া নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেছেন চারজন নির্বাচন কমিশনার (ইসি)। এতে ইসির দায়িত্ব পালন করা ইন্টার্ন চিকিৎসকবৃন্দ হলেন ডা. আব্দুল আলীম, ডা. মনীষা রায়, ডা. রেয়ান রোজা ও ডা. ইমরান আহমেদ।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক ডা. জয়শ্রী রায়, দপ্তর সম্পাদক ডা. ইমরান হোসাইন ও অর্থ সম্পাদক ডা. নাইম উয জামান। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ ইতিহাসে প্রথম ইন্টার্ন ডক্টর সোসাইটির নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি বিজয়ী হওয়ায় ডা. সাকিব হাসান বেলাল এবং ডা. রেজোয়ান চৌধুরীকে মেডিভয়েসের অভিনন্দন।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত