১৪ অক্টোবর, ২০২৪ ০৩:০২ পিএম

বন্ধ হওয়া আইচি মেডিকেলের ১৪০ শিক্ষার্থীকে মাইগ্রেশনের নির্দেশ

বন্ধ হওয়া আইচি মেডিকেলের ১৪০ শিক্ষার্থীকে মাইগ্রেশনের নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বন্ধ হয়ে যাওয়া বেসরকারি আইচি মেডিকেল কলেজে বিভিন্ন বর্ষে অধ্যয়নরত ১৪০ জন শিক্ষার্থীকে মাইগ্রশনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৯ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার সিনিয়র সহকারী সচিব সাইনী আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ স্মারকের পরিপ্রক্ষিতে জানানো যাচ্ছে যে, ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ এর ২৪ (১) ও ২৪ (৬) ধারা অনুযায়ী কোনো মেডিকেল কলেজের অনুমোদন স্থগিতের বা বাতিলের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্থের সম্ভাবনা হলে সরকার সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শক্রমে শিক্ষার্থীদের মাইগ্রেশনের ব্যবস্থা করতে পারবে মর্মে উল্লেখ রয়েছে।’

‘এমতাবস্থায়, একাডেমিক কার্যক্রম বন্ধকৃত বেসরকারি আইচি মেডিকেল কলেজ, ঢাকা-এর বিভিন্ন বর্ষের ১৪০ জন শিক্ষার্থীকে সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শক্রমে অন্যান্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো আদেশের অনুলিপি অবগতির জন্য স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব, সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মাইগ্রেশন
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক