রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা একটি জরুরি সেবা। কোনো হাসপাতালের সময় কমানো হয়নি। ২৪ ঘণ্টাই সেবা দেওয়া হয়। শুধু অফিস সময় ৮ থেকে ৩টা করা হয়েছে। এ ছাড়া সকল হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে। হাসপাতাল খোলা থাকলে স্বাভাবিকভাবে ওষুধের দোকান খোলা থাকবে। ওষুধের দোকান বন্ধের কোনো নির্দেশনাই দেওয়া হয়নি।’
ওষুধ জরুরি সেবার অংশ জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই সেবা বন্ধ হয় না। ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে। বন্ধের বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সিটি কপোরেশন আমাদের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহ করা হবে। ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে।’
প্রসঙ্গত, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে সিটি এলাকায় যেসব ফার্মেসি আছে তা রাত ১২টা পর্যন্ত চলবে এবং হাসপাতাল সংশ্লিষ্ট ওষুধের ফার্মেসি খোলা রাখা যাবে রাত ২টা পর্যন্ত।
-
২৩ অক্টোবর, ২০২৫
-
০৯ অক্টোবর, ২০২৫
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
১২ সেপ্টেম্বর, ২০২৫
পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম বিঘ্নিত হওয়ার শঙ্কা
শিশু বিকাশ কেন্দ্রের ৩৫ চিকিৎসক ও ২৩ মনোবিজ্ঞানীর পদ বাতিল
-
২৩ অগাস্ট, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫