কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে নার্সের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও মহাখালীর পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী হামিদা আক্তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছেন।
শনিবার (১৬ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুর বিষয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আসাদুজ্জামান মনির ফেসবুক পোস্টে জানান, ‘আমার প্রিয় বড় বোন প্রেগন্যান্ট ছিলেন এবং প্রেগন্যান্টের সময় কার্ডিওমায়োপেথি হয়। গত ১৫ জুলাই স্বাভাবিক ডেলিভারির পর ব্লাড প্রেসার সম্পূর্ণ কমে যাওয়ার কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়, অবস্থার অবনতি হলে পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়।
সবচেষ্টা ব্যর্থ করে দিয়ে শনিবার (১৬ জুলাই) রাত ৮ টার দিকে হামিদা আক্তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যুবরণ করেন বলে জানান নার্স আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘মৃত্যুর পূর্বে হামিদা আক্তার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন, আপনারা বাচ্চাটার জন্য দোয়া করবেন, সে যেন মায়ের মত ডেডিকেটেড মানুষ হয় এবং আমার বোনের জন্য দোয়া করবেন।’
-
০৯ অক্টোবর, ২০২২
-
২০ জুলাই, ২০২২
-
১৩ জুলাই, ২০২২
-
১৩ জুলাই, ২০২২
-
১৯ নভেম্বর, ২০২১
-
১২ সেপ্টেম্বর, ২০২১
করোনা মহামারী
পালিয়েছেন স্বজনরা, মৃত্যুঝুঁকি নিয়ে পাশে দাঁড়ান নার্সরা
-
২৩ অগাস্ট, ২০২১
-
০১ অগাস্ট, ২০২১
-
৩১ জুলাই, ২০২১
-
২০ জুন, ২০২১