১৩ জুলাই, ২০২২ ০৩:৫১ পিএম

কর্মস্থলে ফেরা হলো না নার্স মিতুর

কর্মস্থলে ফেরা হলো না নার্স মিতুর
ইসফাত জাহান ২০১৬ সালে নরসিংদী নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং পাস করেন।

মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ইসফাত জাহান মিতু। আজ বুধবার (১৩ জুলাই) সকালে ময়মনসিংহ থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

স্বজনরা জানিয়েছেন, সকালে ময়মনসিংহ থেকে মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে কর্মস্থলে ফিরছিলেন ইসফাত জাহান। নেত্রকোনা অতিক্রম করার পর মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এসময় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিতুর লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত ইসফাতের স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ইসফাত জাহান ২০১৬ সালে নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং পাস করেন। ২০১৭-২০২১ সাল পর্যন্ত সিনিয়র স্টাফ নার্স হিসেবে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। ২০২১ সালে ৮১৪৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বিপিএসসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন এই সেবিকা। পরবর্তীতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পোস্টিং পান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্সের মৃত্যু
নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক