০১ অগাস্ট, ২০২১ ১০:২২ এএম
করোনায় আরও এক নার্সের মৃত্যু
মো. মতিউর রহমান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভোলা জেলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. মতিউর রহমান।
শনিবার (৩১ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মতিউর রহমান ২০০০ সালে নার্সিং পাস করেন। ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার অ্যান্ড রিচার্স ইনস্টিটিউট ও স্কয়ার হাসপাতালেরও নার্স হিসেবে কাজ করেছেন তিনি। এরপর ২০১০ সালে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মতিউর রহমানের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে নার্সদের সংগঠন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়শন (বিএনএ) ও স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বিএনএ ও স্বানাপ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : নার্সের মৃত্যু
-
০৯ অক্টোবর, ২০২২
-
২০ জুলাই, ২০২২
-
১৩ জুলাই, ২০২২
-
১৩ জুলাই, ২০২২
-
১৯ নভেম্বর, ২০২১
-
১২ সেপ্টেম্বর, ২০২১
করোনা মহামারী
পালিয়েছেন স্বজনরা, মৃত্যুঝুঁকি নিয়ে পাশে দাঁড়ান নার্সরা
-
২৩ অগাস্ট, ২০২১
-
০১ অগাস্ট, ২০২১
-
৩১ জুলাই, ২০২১
-
২০ জুন, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত