০৯ অক্টোবর, ২০২২ ১২:০৯ পিএম

ডেঙ্গুতে সিনিয়র স্টাফ নার্স দিলরুবার মৃত্যু

ডেঙ্গুতে সিনিয়র স্টাফ নার্স দিলরুবার মৃত্যু
দিলরুবা নাহার লিপি।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন সিনিয়র স্টাফ নার্স দিলরুবা নাহার লিপি। আজ রোববার (৯ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন একাধিক সিনিয়র নার্স।

দিলরুবা জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট অ্যান্ড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০২১ সালে তিনি সরকারি চাকুরি যোগদান করেন।

দিলরুবা ছিলেন চট্টগ্রাম নার্সিং কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬ বছর। তিনি আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দিলরুবার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) কেন্দ্রীয় কমিটির সদস্য ছৈয়দ আহমদ তানশীর উদ্দিন। সেইসাথে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্সের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক