১৩ জুলাই, ২০২২ ১২:৩৩ পিএম

ভৈরবে নার্সের রহস্যজনক মৃত্যু, হাসপাতালের এমডি গ্রেপ্তার

ভৈরবে নার্সের রহস্যজনক মৃত্যু, হাসপাতালের এমডি গ্রেপ্তার
রিমা প্রামাণিক গত দুই বছর ধরে ভৈরব ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক্স সেন্টারে নার্স হিসেবে কাজ করে আসছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের ভৈরবে ইউনাইটেড হাসপাতালে নার্স রিমা প্রামাণিকের (১৯) রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির এমডি হানিফুর রহমান সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) ভোরে সুমনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে দুপুরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানিয়েছেন, মৃত নার্সের বাবা থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় হাসপাতালের এমডি সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম আজ বুধবার (১৩ জুলাই) মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১১ জুলাই সকালে হাসপাতালের বিছানায় নার্স রিমা প্রামাণিকের লাশ পড়ে থাকে। সেখান থেকে ভৈরব থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে রিপোর্ট এখনও আসেনি। রিপোর্ট হাতে পেলে ঘটনার কারণ জানা যাবে। পুলিশ তদন্ত করছে, ইতিমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রিমা প্রামাণিক পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে। রিমা গত দুই বছর ধরে ভৈরব ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক্স সেন্টারে নার্স হিসেবে কাজ করে আসছিলেন। তিনি গত বুধবার (০৬ জুলাই) হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে যান। গত শনিবার (০৯ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে বাড়ি থেকে হাসপাতালে ফেরেন রিমা। সোমবার (১১ জুলাই) সকালে হাসপাতালে বিছানায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রিমার বাবা। মামলায় হাসপাতালের এমডি হানিফুর রহমান সুমন (৪০), নার্স লিজা (২৪) ও অজ্ঞাতনামা আরও তিন/চারজনকে আসামি করা হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্সের মৃত্যু
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক