১৭ জুলাই, ২০২২ ০৪:৪২ পিএম

আরও চারজনের মৃত্যু, শনাক্ত ৯০০

আরও চারজনের মৃত্যু, শনাক্ত ৯০০
দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৯৬ হাজার ৩৪০ জন। সংগৃহীত ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ২৩৪ জন। একই সময়ে ৯০০ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৯৬ হাজার ৩৪০ জন।

আজ রোববার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত একদিনে মৃত চার জনের মধ্যে একজন ঢাকা বিভাগের। আর খুলনা বিভাগে একজন, চট্টগ্রামে একজন ও রাজশাহীতে একজন মারা গেছেন। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৮০টি চলমান পরীক্ষাগারে আট হাজার ১৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় আট হাজার ৯১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ৯০৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৫ লাখ ৩৯ হাজার ৮৫৯টি নমুনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ ৬০ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯৮৩ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ২৪ হাজার ৯৬০ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪২ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ ভাগ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ২৩৪ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৬৫৯ জন ও নারী ১০ হাজার ৫৭৫ জন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক