বিএসএমএমইউতে সব বিষয়ে পিএইচডি কোর্স চালুর ঘোষণা ভিসি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সব বিষয়ে পিএইচডি কোর্স চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বুধবার (০৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে গবেষকদের হাতে গবেষণা অনুদানের চেক তুলে দিয়ে এ কথা বলেন তিনি।
অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণা খাতে জোর দিয়েছেন। তার সঙ্গে আমরাও চাই এ বিশ্ববিদ্যালয়ে মানসম্মত আরো গবেষণা বৃদ্ধি পাক। গবেষণা বৃদ্ধির জন্য আমরা যত দ্রুত সম্ভব রোগীদের স্বাস্থ্যসেবায় অবদান রাখে এমন প্রয়োজনীয় সব বিষয়ে পিএইচডি কোর্স চালু করব।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন অর্থবছরে গবেষণা অনুদান ৪ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২২ কোটি ৪০ লাখ টাকা করা হয়েছে। গবেষণার কাজে আগ্রহীদের সংখ্যা বৃদ্ধি পেলে পুরস্কারের পাশাপাশি গবেষণা অনুদান আরো বাড়ানো হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন প্রমুখ।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫