২০ জুন, ২০২২ ০৩:৩৭ পিএম

বিএসএমএমইউতে ২ দিনব্যাপী শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু

বিএসএমএমইউতে ২ দিনব্যাপী শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু
আজ সোমবার (২০ জুন) প্রথম দিনে ৬ জন রোগীর অস্ত্রপচার করা হয়। 

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দুই দিনব্যাপী শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (২০ জুন) প্রথম দিনে ৬ জন রোগীর অস্ত্রপচার করা হয়। 

এই ক্যাম্পের আওতায় জন্মগত মুখমন্ডলের বিকৃতি, ঠোট কাটা ও তালু কাটা রোগীদের অস্ত্রপচার করা হচ্ছে। আগামী দিন মঙ্গলবার ২১ জুন এই কার্যক্রম চলবে।   

এর আগে এ ধরণের সমস্যায় ভোগা রোগীদের সেবা গ্রহণের জন্য যোগাযোগ করার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার বিজ্ঞপ্তি প্রদান করেন।  

শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের মহতী কার্যক্রমে বিএসএমএমইউর ডিন ও এ্যানেসথেসিয়া এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক, জেনারেল সার্জিারি বিভাগের অধ্যাপক ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী, এ্যানেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাবিনা ইয়াছমিন, সহযোগী অধ্যাপক ডা. একেএম ফাইজুল হক, জেনারেল সার্জারি সহকারী অধ্যাপক (প্লাস্টিক সার্জারি) ডা. মো. ইকবাল মাহমুদ চৌধুরী রনি ও মেডিকেল অফিসার ডা. সৈয়দ মো. রেজাউল ইসলাম অংশগ্রহণ করছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত