২০ জুন, ২০২২ ১২:৩৫ পিএম

সিওমেক‘র পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান ডা. শামছুর রহমান আর নেই

সিওমেক‘র পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান ডা. শামছুর রহমান আর নেই
অধ্যাপক ডা. শামছুর রহমান ময়না হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) পেডিয়াট্রিক সার্জারি বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. শামছুর রহমান ময়না মারা গেছেন। আজ সোমবার (২০ জুন) সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

সহযোগী অধ্যাপক ডা. শামছুর রহমান ময়নার মৃত্যর খবরটি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) সিলেট বিভাগের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক।

মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, তিনি বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) সিলেট শাখার আজীবন সদস্য ছিলেন।

সহযোগী অধ্যাপক ডা. শামছুর রহমানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত