০২ এপ্রিল, ২০২২ ১০:২৮ পিএম

অধ্যাপক ডা. কে. এ. জলিল আর নেই

অধ্যাপক ডা. কে. এ. জলিল আর নেই
আজ শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে মারা যান তিনি।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যাপক ডা. কে. এ. জলিল আর নেই। আজ শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

অধ্যাপক কে. এ. জলিলের মৃত্যুর বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। তার ইচ্ছা অনুযায়ী আগামীকাল নিজ জেলা শরিয়তপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক কে. এ. জলিল ঢাকা ডেন্টাল কলেজের ডি-৩ ব্যাচের ছাত্র ছিলেন। এ ছাড়াও জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি।

অধ্যাপক কে. এ. জলিলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। এ সময় তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক