কুমিল্লায় সন্ত্রাসী হামলায় আহত চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডা. জহিরুল হকের স্বজনরা জানান, শনিবার (২১ অক্টোবর) কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় শাপলা টাওয়ারে পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষের জেরে ডা. জহির ও তার স্ত্রী হিমিকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ডা. জহিরকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনার দিন রাতেই ডা. জহিরুল হকের স্ত্রী হিমি বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন।
আসামিরা হলেন, সালাউদ্দিন মোর্শেদ ভুইয়া ওরফে পাপ্পু, তার স্ত্রী সুমী, ছেলে আরহাম ও আহনাফ এবং সিলভার ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফারুক আহমেদ।
মামলায় বিষয় কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ মেডিভয়েসকে বলেন, ‘পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে প্রধান আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬