১৫ জুন, ২০২২ ১০:৫৭ এএম

কুমিল্লা মেডিকেলের শিক্ষার্থী পিননের মৃত্যু

কুমিল্লা মেডিকেলের  শিক্ষার্থী পিননের মৃত্যু
ফারহানা ইয়াসমিন পিনন কুমিল্লা মেডিকেল কলেজের ২৭ ব্যাচের শিক্ষার্থী।

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন পিনন মারা গেছেন। আজ বুধবার (১৫ জুন) ভোর ৫টায় চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।

ফারহানা ইয়াসমিন মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া।

ফারহানার সহপাঠী ও একই ব্যাচের শিক্ষার্থী আহমেদ ইমরুল কায়েস রাবিন দুপুরে মেডিভয়েসকে জানান, দুই দিন আগে ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ফারহানা ইয়াসমিন। অবস্থার অবনতি হলে গতকাল তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আজ ভোরে কার্ডিয়াক এরেস্ট হয়ে মারা যান তিনি।

ফারহানা ইয়াসমিন পিননের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে মেডিভয়েস। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক