১২ মে, ২০২২ ০৯:৩৬ এএম

আন্তর্জাতিক নার্স দিবস আজ, পালিত হচ্ছে নানা আয়োজনে

আন্তর্জাতিক নার্স দিবস আজ, পালিত হচ্ছে নানা আয়োজনে
এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই—বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান এবং নার্সদের অধিকার সংরক্ষণ করুন।’

মেডিভয়েস রিপোর্ট: আজ ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর দিবসটি উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে।

এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই—বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান এবং নার্সদের অধিকার সংরক্ষণ করুন।’

দেশে নার্সিং খাতের আধুনিকায়নে নানা উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সিং শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আটটি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজে রূপান্তর করে। এন্ট্রি পয়েন্টে সিনিয়র স্টাফ নার্সদের দেওয়া হয় দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে। সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ইনস্টিটিউশনে দিবসটি পালন করা হচ্ছে।

দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অডিটরিয়ামে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস (এসএনএসআর) নার্স দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

এ ছাড়াও নার্সিং ও মিডওয়াইফারীর অধিদপ্তরের নির্দেশনায় সারাদেশের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আন্তর্জাতিক নার্স দিবস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক