২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩১ পিএম

চিকিৎসকদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই: স্বাচিপ সভাপতি

চিকিৎসকদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই: স্বাচিপ সভাপতি
অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।

মেডিভয়েস রিপোর্ট: বেশির ভাগ সময় আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা না দেওয়ায় চিকিৎসকদের বদনাম হয় বলে মনে করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।

তিনি বলেন, সেবার পাশাপাশি রোগীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। চিকিৎসক পেশা অন্যদের চেয়ে আলাদা। চিকিৎসকদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নাই।

আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ইকবাল আর্সলান বলেন, নতুন  চিকিৎসক নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাত আরও প্রাণবন্ত হবে। পাশাপাশি স্বাস্থ্য সেবায় নতুন গতি সঞ্চার হবে।

তিনি আরও বলেন, অনেক সময় চাকরিবিধি ভালোভাবে না জানার কারণেও চিকিৎসকদের বঞ্চিত হতে হয়। তাই নিজেদের অধিকার রক্ষার স্বার্থেই ভালোভাবে চাকরিবিধি জেনে নিতে হবে।

এ সময় সব ধরনের প্রতিকূলতা মোকাবিলা করে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে ৪২তম বিসিএসের চিকিৎসকদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক