২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৭ এএম

বিএসএমএমইউতে চিকিৎসাধীন রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিএসএমএমইউতে চিকিৎসাধীন রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত বিচারপতি এফ আর এম নাজমুল আহসান মিজানের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সেইসাথে আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘গত ৪ ফেব্রুয়ারি বিচারপতি এফ আর এম নাজমুল আহসান মিজান অত্র বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুজনিত কারণে এক সাংবাদিক একটি প্রতিবেদন প্রকাশ করেন। উক্ত প্রতিবেদনে প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে নিম্নরুপ তদন্ত কমিটি গঠন করা হলো।’

তদন্ত কমিটিতে রয়েছেন বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, রেসপিরেটরি মেসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ, অ্যানেসথেসিয়া, এনালজেসিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মন্তোষ কুমার মন্ডল ও হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক