০৭ ফেব্রুয়ারী, ২০২২ ০২:৪৭ পিএম

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক মোদাচ্ছের
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রকল্প বাস্তবায়ন-২ অধিশাখার উপসচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীকে সভাপতি করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ড গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৫ সদস্যের এ বোর্ডে সহ-সভাপতি হয়েছেন মাখদুমা নার্গিস।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রকল্প বাস্তবায়ন-২ অধিশাখার উপসচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ১২ জন এবং সদস্য সচিব একজন। সদস্যরা হলেন:

১. সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন অতিরিক্ত সচিব; ২. সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন অতিরিক্ত সচিব; ৩. সচিব, অর্থ বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন অতিরিক্ত সচিব; ৩. সচিব, পরিকল্পনা বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন অতিরিক্ত সচিব; ৪. মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; ৫. মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর; ৬. ব্যবস্থাপনা পরিচালক, এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড; ৭. সভাপতি, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ; ৮. সভাপতি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি; ৯. ডা. আহমদ আল কবির;  ১০. অধ্যাপক ডা. আশরাফুন্নেসা; ১১. অধ্যাপক ডা. এম.এ. আজিজ। 

সদস্য সচিব হলেন ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮ -র ধারা ৯(১) এ বিধান মেতাবেক নিম্নবর্ণিত ১৫ (পনের) সদস্য সমন্বয়ে পূর্ণাঙ্গ ট্রাস্টি বোর্ড গঠন করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘ট্রাস্টি বোর্ডের মেয়াদ ০৩.০২.২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল থাকিবে। তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে সরকার, যে কোন মনোনীত সদস্যকে কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে তাহার দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। সরকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে উক্তরূপ কোন সদস্য স্বীয় পদত্যাগ করিতে পারিবেন।’

এতে আরও বলা হয়েছে, ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮-র ধারা ১০ এর বিধান মোতাবেক ট্রাস্টি বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি পরিচালিত হবে।’

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বর্তমান ঠিকানা: এপার্টমেন্ট -৯/এ হাউজ নং-২৫, রোড নং-০৭, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫ বরাবর প্রেরণ করা হয়েছে।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক