টিকার আওতায় দেশের ৭০ ভাগ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের ৭০ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে টিকা কার্যক্রমে সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে ১০ কোটি মানুষ প্রথম ডোজ টিকার আওতায় এসেছে। পৌনে সাত কোটি ২য় ডোজের আওতায় এসেছে। বুস্টার পেয়েছে ২৬ লাখ মানুষ।
তিনি বলেন, সরকার এখন টিকা দেয়ার মানুষ খুঁজে পাচ্ছে না। আমরা মোট সাড়ে ২৭ কোটি টিকা পেয়েছি। আমাদের কাছে এখনো ১০ কোটি টিকা মজুদ আছে। সব দেয়ার পরেও টিকা বেঁচে যাবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, টিকা নেয়ার কারণে মৃত্যুহার কমেছে। তাই যারা এখনো টিকা নেননি তারা টিকা নেন।
তিনি আরও বলেন, সারা দেশে মিলে আড়াই হাজার করোনা রোগী হাসপাতালে রয়েছে। এদের মধ্যে ঢাকায় রয়েছে দেড় হাজার রোগী।
এ ছাড়া ডিসেম্বরের মধ্যে দেশের সব মানুষ বুস্টারসহ পরিপূর্ণ টিকার আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
০৭ নভেম্বর, ২০২৩
-
০৬ নভেম্বর, ২০২৩
-
১১ সেপ্টেম্বর, ২০২৩
-
০২ অগাস্ট, ২০২৩