১১ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২২ পিএম

মশা নিধন করলেই রোগী কমবে, মৃত্যু কমবে: স্বাস্থ্যমন্ত্রী

মশা নিধন করলেই রোগী কমবে, মৃত্যু কমবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু ঢাকা-শহরে নয় জেলাগুলোতেও এ কাজ করতে হবে। তবেই মশা কমবে, তবেই ডেঙ্গু রোগী কমবে এর বাইরে আমাদের কিছু বলার নেই।

মেডিভয়েস ডেস্ক: মশা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যন্ত ডেঙ্গু রোগী কমবে না মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এজন্য মশা নিধন করতে হবে। আর তাতেই ডেঙ্গু রোগী কমবে, মৃত্যু কমবে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাভারের জিরানী বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালের হস্তান্তর অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, গতকালও দুই হাজার নতুন রোগী আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত দেড়লাখ লোক আক্রান্ত হয়েছেন। এখনও ১০ হাজার লোক হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসাধীন৷ মশা নিধনের জন্য প্রত্যেকটি জায়গা পরিষ্কার রাখতে হবে। শুধু ঢাকা-শহরে নয় জেলাগুলোতেও এ কাজ করতে হবে। তবেই মশা কমবে, তবেই ডেঙ্গু রোগী কমবে এর বাইরে কিছু বলার নেই।

করোনার কাছে বাংলাদেশ জয়ী হলেও ডেঙ্গুর কাছে সরকার বা স্বাস্থ্যখাত হেরে যাচ্ছে কি না? এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ আপনারা খুব ভালো জানেন। তাদের দায়িত্ব ডাক্তার-নার্সদের ট্রেইন করা। এ ছাড়া রোগীরা যাতে বেড পায়, ওষুধ পায় ও স্যালাইন পায় সেই কাজ সফলতার সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় করে আসছে। বাইরে আমরা দেখলাম স্যালাইনের অভাব দেখা দিচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে স্যালাইনের অভাব নেই। তারপরও আমরা সরকারিভাবে নির্দেশনা দিয়েছি যেন সাত লাখ স্যালাইন বাজারে ইনপুট করে আনা হয়। সেটিও এরই মধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে দেখবেন বাংলাদেশে স্যালাইন চলে এসেছে। আর লোকাল সেলাইন তো তৈরিই হচ্ছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক