২৪ জুলাই, ২০২৩ ০১:০৫ পিএম

চিকিৎসকদেরকে ক্যাডার পরিবর্তন না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকদেরকে ক্যাডার পরিবর্তন না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য ভালো চিকিৎসক হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (২৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য ভালো চিকিৎসক হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে। জনগণকে স্বাস্থ্যসেবা দিতে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

তিনি বলেন, ‘আমাদের মাইন সেট করে নিতে হবে যে, আমি একজন ভালো ছাত্র হবো এবং পরবর্তীকালে একজন ভালো ডাক্তার হবো। ডাক্তার হয়ে সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করে যেতে হবে। ডাক্তার হয়ে যেন মানি আর্নিং মেশিন না হয়। ভালো সেবা দিলে, ভালো নাম করলে পরে অটোমেটিক্যালি প্রাচুর্য তার কাছে চলে আসবে।’

তিনি আরও বলেন, মেডিকেল শিক্ষার মানোন্নয়নে আধুনিকায়নের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আটটি মেডিকেলে সিমুলেশন ল্যাব স্থাপন করা হয়েছে। অপেক্ষাকৃত মেধাবীদের সুযোগ নিশ্চিতে সরকারির পাশাপাশি বেসরকারিতেও অটোমেশন পদ্ধতিতে মেডিকেলে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মেডিকেলে ভর্তি পরীক্ষা দিলেও সুযোগ পাননি জানিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের অভিনন্দন জানান স্বাস্থ্যমন্ত্রী।

চিকিৎসকদেরকে ক্যাডার পরিবর্তনে নিরুৎসাহিত করে তিনি বলেন, একজন চিকিৎসক গড়তে সরকারের কোটি টাকা ব্যয় হয়। সুতরাং জনগণের ট্যাক্সের টাকায় পড়ে এ দেশের জনগণকে মানসম্মত স্বাস্থ্যসম্মত সেবা দেওয়ার জন্য তৈরি হতে হবে।

জাহিদ মালেক বলেন, ‘আজকাল সরকারি ক্যাডার সার্ভিসে দেখছি, যারা ডাক্তার কিন্তু অন্য ক্যাডার সার্ভিসে কাজ করছে। ডাক্তাররা অ্যাডমিন ক্যাডার, ফরেন সার্ভিসসহ বিভিন্ন জায়গায় আছে। অথচ তারা ৫/৬ বছর মেডিকেলে লেখাপড়া করে বাবা-মা ও সরকারের টাকা খরচ করলো! এগুলো কিন্তু বৃথা গেলো। তাদের থেকে জনগণ সার্ভিসটা পেলো না।’ 

মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা যে শিক্ষা নিচ্ছো, সে শিক্ষাটা দেশের মানুষের জন্য কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, যারা সরকারি মেডিকেলে পড়ে তারা দেশের মানুষের ট্যাক্সের টাকায় পড়ে। এটা ভুলে গেলে চলবে না। কোটি টাকা ব্যয় হয় একটা ছেলে মেয়ের পিছনে। ফলে এই ডাক্তারদের কাছে জনগণে দাবি, তারা যাতে চিকিৎসা পায় ।’

ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা বছর কার্যক্রম চালাতে হবে।’

জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,‘সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু পরীক্ষার পরিমাণ বাড়ানো হয়েছে।’

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক