‘উঁচু মাত্রার সুরক্ষায়’ প্রতি বছর টিকা নেওয়া জরুরি: ফাইজার সিইও
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে ‘উঁচু মাত্রার সুরক্ষা’ নিশ্চিতে প্রতি বছর একটি করে টিকা দেওয়ার নিয়ম চান মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজারের প্রধান নির্বাহী (সিইও) আলবার্ট বোরলা।
শনিবার (২২ জানুয়ারি) ইসরায়েলি গণমাধ্যম এন-১২ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
ফাইজার সিইও বলেন, এলোমেলো বুস্টার ডোজ নেওয়ার বদলে মানুষকে বছরে একবার নিয়মিত টিকা নিতে রাজি করানো সহজ।
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। পরিস্থিতি সামলাতে অনেক দেশই বুস্টার ডোজ কর্মসূচি শুরু করেছে অথবা দুই ডোজ নেওয়ার মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে দিয়েছে।
আলবার্ট বোরলা বলেন, জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটিই আদর্শ সমাধানতা হতে পারে। আমরা এমন একটি টিকা তৈরি করতে চাচ্ছি, যা অমিক্রনকে ঠেকাবে; আবার করোনার অন্য ধরনগুলোকেও ভুলে যাবে না।
তিনি জানান, আগামী মার্চ মাসের মধ্যেই ফাইজার অমিক্রন ঠেকাতে সক্ষম, এমন একটি টিকার অনুমোদনের জন্য আবেদন করতে পারে।
তিনটি গবেষণার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) গত শুক্রবার বলেছে, অমিক্রন মোকাবিলায় এমআরএনএ টিকার তৃতীয় ডোজই হচ্ছে মোক্ষম অস্ত্র। এটি হাসপাতালে ভর্তি হওয়া থেকে ৯০ শতাংশ সুরক্ষা দিতে পারে।
গত সপ্তাহে ইসরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারের এক গবেষণার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তৃতীয় ডোজের চেয়ে চতুর্থ ডোজ নেওয়ার পর শরীরে আরও বেশি অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু এটিও অমিক্রন ঠেকাতে যথেষ্ট নয়। তারপরও ঝুঁকিপূর্ণ শ্রেণির লোকদের দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ ঢাকা দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ ঢাকা দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী