২৩ জানুয়ারী, ২০২২ ১২:০৮ পিএম

আবারও রংপুর মেডিকেলে আগুন

আবারও রংপুর মেডিকেলে আগুন
শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের নিচ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আবারও রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের নিচ তলায় আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে লিফটের পাশে এসডিবি বক্সে ( বিদ্যুৎ সরবরাহ করার মূল সংযোগ) আগুন লেগে যায়। এক রিক্সাচালকের ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

হাসপাতালের ইলেকট্রিক টেকনিশিয়ান কামরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। এ ঘটনার প্রায় ৩০ মিনিট রংপুর মেডিকেলে কলেজ হাসপাতাল বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

স্থানীয় লোকজন জানান,  দুর্বল বৈদ্যুতিক সংযোগ, যন্ত্রপাতি অযত্ন ও অবহেলার কারণে এসব দুর্ঘটনার মূল কারণ।

প্রসঙ্গত, গত বছরের (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে একই কারণে হাসপাতলটির তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক