১৭ নভেম্বর, ২০২১ ১১:২৮ এএম

সিভিল সার্জন হলেন ৭ চিকিৎসক

সিভিল সার্জন হলেন ৭ চিকিৎসক
উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত সাত চিকিৎসককে সিভিল সার্জন পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’

সিভিল সার্জন হওয়া চিকিৎসকরা হলেন, সিলেট বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন, বাগেরহাট কচুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মঞ্জুরুল আলম, শরীয়তপুর ১০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহমদ খান, দিনাজপুর ঘোরাঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নুর নেওয়াজ আহমেদ, কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী ও বরগুনার ডা. মারিয়া হাসান।

‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি ও পদায়ন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক