২৯ অক্টোবর, ২০২১ ০৩:৫০ পিএম

কোরিয়ান স্পেশালাইজড হাসপাতালের নতুন উপপরিচালক ডা. মাহাবুব

কোরিয়ান স্পেশালাইজড হাসপাতালের নতুন উপপরিচালক ডা. মাহাবুব
বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সাথে ডা. মাহাবুব।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর কোরিয়ান সুপার স্পেশালাইজড হাসপাতালের নতুন উপপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুব।

শনিবার (২৩ অক্টোবর) বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুবকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাঁর মূল দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়ত্ব হিসেবে কোরিয়ান সুপার স্পেশালাইজড হাসপাতালের উপ-পরিচালক পদের দায়িত্ব প্রদান করা হলো।’

‘এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে,’ বলা হয় অফিস আদেশে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান বা ডিভিশন প্রধান, বিএসএমএমইউর হাসপাতাল পরিচালক, কোরিয়ান সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক