২৯ অক্টোবর, ২০২১ ০৩:১৯ পিএম

উচ্চশিক্ষায় ছুটি পেলেন ১০ চিকিৎসক

উচ্চশিক্ষায় ছুটি পেলেন ১০ চিকিৎসক
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১০ চিকিৎসককে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ছুটি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবাার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘উল্লেখিত চিকিৎসকদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত কোর্সে ও মেয়াদে অধ্যয়নের জন্য নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসকরা চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন।’

‘তারা করোনা রোগের চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত থাকলে দায়িত্ব পালনের পর কিংবা স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃক করোনা রোগের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবে না মর্মে প্রত্যয়ন ও ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে কোর্সে যোগদান করবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রত্যয়ন গ্রহণ নিশ্চিত করবেন,’ বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার, স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন ও এমআইএসে বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক