এক সপ্তাহের মধ্যে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের মধ্যে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার (২৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তৃতীয় গবেষণা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে স্কুলশিক্ষার্থীদের টিকা দেয়া হবে। এলক্ষ্যে ইতিমধ্যেই শিক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন চলছে। এ কার্যক্রম সম্পন্ন হলেই টিকা প্রদান শুরু হবে।’
বিএসএমএমইউ উপচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন প্রমুখ।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১