২৯ ডিসেম্বর, ২০২১ ১১:৫১ এএম

দেশে দুই ডোজ টিকা পেয়েছেন পাঁচ কোটিরও বেশি মানুষ

দেশে দুই ডোজ টিকা পেয়েছেন পাঁচ কোটিরও বেশি মানুষ
শিক্ষার্থীসহ গতকাল প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ২০০ জনকে। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ৫ কোটি ৩ লাখ ৭২ হাজার ৫২ জন এবং প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৭ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৭৩৪ জনকে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সারাদেশে গতকাল ১৪ লাখ ৯১ হাজার ২৫৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৩২ লাখ ১ হাজার ২৫৯ জন স্কুলশিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে, আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৬৯১ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী  শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীসহ গতকাল প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ২০০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৫৬ জনকে।  আজ ২ লাখ ১ হাজার ৫৭৯ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১০ হাজার ৩৩৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক