২৮ ডিসেম্বর, ২০২১ ০৯:৪১ পিএম

দেশে আরও এক নারীর দেহে অমিক্রন শনাক্ত

দেশে আরও এক নারীর দেহে অমিক্রন শনাক্ত
এ নিয়ে এখন পর্যন্ত চারজনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের শনাক্তের তথ্য পাওয়া গিয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনে আরো একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত চারজনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের শনাক্তের তথ্য পাওয়া গিয়েছে।

নতুন সংক্রমিত ব্যক্তি একজন নারী। তাঁর বয়স ৩৩ বছর। ২০ ডিসেম্বর ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। তিনি এখন ঢাকায় আছেন বলে জানা যায়।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ওই নারীর নমুনা সংগ্রহ ও এ-সংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠিয়েছে। তবে নতুন সংক্রমিত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল সোমবার ঢাকার আরেক ব্যক্তি অমিক্রনে সংক্রমিত বলে জানা যায়। তাঁর বয়স ৫৬ বছর। এর আগে জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের অমিক্রন শনাক্ত হয়। তাঁরা দুজনই অবশ্য সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

এদিকে জিআইএসএআইডির তথ্য বলছে, ভারতে এ পর্যন্ত ১ হাজার ৫৭০ জনের অমিক্রন শনাক্ত হয়েছে। আর পাকিস্তানে ছয় ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক