২১ অক্টোবর, ২০২১ ০১:১৭ পিএম

মুগদা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড

মুগদা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।  

সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল ভবনের ছয়তলায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা (মিডিয়া সেল) মো. রায়হান বলেন,  বেলা সাড়ে ১২টার দিকে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। সাথে সাথে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। এর পর আরো চারটা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। বেলা ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। আগুন লেগেছে হাসপাতালে ওপরের অংশে। সেখানে রোগী বা লোকজন আটকা নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক