রংপুর মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে আহত অনেকে
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের তৃতীয়তলার চর্ম, যৌন ও মানসিক ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই ওয়ার্ডের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এর আগেই হাসপাতালের কয়েকটি শয্যা ও ওয়ার্ডের কিছু অংশ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় ওয়ার্ডে ৩৮ জন রোগী অবস্থান করছিলেন। সকালে আগুন লাগার খবরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে তাদের অনেকেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন বলেন, ওয়ার্ডের করিডোর থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ফায়ার সার্ভিসের কর্মীসহ পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের পর মেডিকেল চত্বরে উৎসুক মানুষের ভিড় লেগে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
-
১৯ এপ্রিল, ২০২৩
-
২০ ডিসেম্বর, ২০২১
-
২১ অক্টোবর, ২০২১
-
২৭ জানুয়ারী, ২০২১
-
০৭ জানুয়ারী, ২০২১
-
০৭ সেপ্টেম্বর, ২০২০
-
০২ সেপ্টেম্বর, ২০২০
-
২৮ মে, ২০২০