০৭ সেপ্টেম্বর, ২০২০ ০৯:০৬ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটানায় কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালটির চতুর্থ তলা থেকে ধোয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। এ সময় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয়। ভয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে পড়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

এ বিষয়ে স্থানীয় ফায়ার সর্ভিস কর্তৃপক্ষ জানিয়ছে, হাসপাতালের চতুর্থ তলায় ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি লিফটের পাশে দায়িত্বরত চিকিৎসকদের কক্ষে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন ধরে যায়। তবে এই ঘটনার ৫ মিনিটের মধ্যে হাসপাতালের লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। 

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক