সংক্রমণে ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে ভারত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনার সংক্রমণের সংখ্যার দিক থেকে ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪২ লাখ ৪ হাজার ৬১৩।
আজ সোমাবর (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা রিসোর্স সেন্টার থেকে এসব তথ্য জানা যায়।
এতে দেখা যায়, ভারতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৪ হাজার ৬১৩। আক্রান্ত হয়ে মৃতুবরণ করেছে ৭১ হাজার ৬৪২ জন। অপরদিকে ব্রাজিলে বর্তমানে এই সংখ্যা ৪১ লাখ ৩৭ হাজার। দেশটিতে সংক্রমণের সংখ্যা একদিন আগেও ভারতের থেকে ঢের বেশি ছিলো তবে সাম্প্রতিক সময়ে ভারতে করোনার সংক্রমণ ব্যাপক গতিতে বেড়ে যাওয়ায় দেশটি তাদের টপকিয়ে একধাপ উপরে উঠে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র এখনও করোনা সংক্রমণের দিকে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে।
এ বিষয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে ভারতে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে গেছে। এক্ষেত্রে ব্রাজিলের আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ২০ হাজার। এদিক থেকে বর্তমানে বিশ্বের প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
ভারতে একদিনে রেকর্ডসংখ্যক ব্যক্তির করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিনেও ৯০ হাজার ৬৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ সময় দেশিটিতে ১ হাজার ১৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আগের দিন মারা যান ১ হাজার ৬৫ জন।
তবে একই সঙ্গে দেশিটিতে প্রতিদিনই সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সুস্থ হয়েছেন ৬৯ হাজারের বেশি মানুষ। মোট সুস্থ হয়েছেন ৩২ লাখ ৫০ হাজার ৪২৯ জন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭১ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা আট লাখ ৮৯ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি মানুষ।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫