রাশিয়ার তৈরি দ্বিতীয় ভ্যাকসিনের পরীক্ষা এ মাসেই
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাশিয়ার তৈরি দ্বিতীয় ভ্যাকসিনের পরীক্ষা এ মাসেই শুরু হতে যাচ্ছে। দেশটির বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনাভাইরাসের প্রথম টিকাটি নিয়ে এখনও আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই করোনার আরেকটি টিকার ট্রায়াল শুরুর কথা জানালো রাশিয়া।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় এই ভ্যাকসিনটি উদ্ভাবন করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেক্টর ইনস্টিটিউট। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এ টিকার পরীক্ষা শুরু হবে।
প্রসঙ্গত, করোনা মহামারি এরই মধ্যে ৮ লাখ ৯০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিশ্বজুড়ে এ পর্যন্ত প্রায় পৌনে তিন কোটি করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৯৩ লাখের বেশি রোগী। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায় থেকেই নিরাপদ ও কার্যকর টিকা উদ্ভাবনের চেষ্টা চলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুসারে, বিভিন্ন দেশে করোনার ১৭৬টি সম্ভাব্য টিকা নিয়ে কাজ চলছে। এ টিকাগুলোর মধ্যে যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন, চীনের সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের মডার্না এবং মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের উদ্ভাবিত সম্ভাব্য টিকাগুলোরও তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ তালিকায় রাশিয়ার কোনও টিকার নাম নেই।
রাশিয়ায় উদ্ভাবিত প্রথম টিকাটির নাম দেওয়া হয়েছে ‘স্পুটনিক–ভি’। এ টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হয়েছে এরই মধ্যে। তবে টিকাটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পশ্চিমা দেশগুলোর গবেষকেরা।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’