০২ অক্টোবর, ২০২১ ০৫:৩৮ পিএম

ডা. সুব্রত’র ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৪

ডা. সুব্রত’র ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৪
গুরুতর আহত ডা. সুব্রত সাহা।

মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জের কাসিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুব্রত সাহার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাসিয়ানি  থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদ রায়হান আজ শনিবার (২ অক্টোবর) বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. সুব্রত সাহা উপর হামলার ঘটনায় শুক্রবার (১ অক্টোবর) স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. তাপস বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেছেন। আমরা এখন পর্যন্ত চারকে গ্রেপ্তার করতে পেরেছি। জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস। এখনও তদন্ত চলছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করা সম্ভব না।’

এর আগে গত ৩০ সেপ্টেম্বর নিজ চেম্বার থেকে হাসপাতালে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে মাইক্রোবাস যোগে কতিপয় সন্ত্রাসী অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে ডা. সুব্রত সাহার পৈশাচিক হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে মৃতপ্রায় অবস্থায় রাস্তায় ফেলে যায় সন্ত্রাসীরা।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এবং সেখানে জরুরি অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়।

সূত্রে জানা গেছে, স্থানীয় ডায়াগোনস্টিক সেন্টারের দালালদের সঙ্গে বেশ কিছু দিন ধরেই ডা. সুব্রত সাহার বিরোধ চলছিল। এ কারণেই তাঁর ওপর হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডা. সুব্রতর বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। নিজ জেলার কাসিয়ানি উপজেলায় কর্মরত আছেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক