২৩ অগাস্ট, ২০২১ ০৫:০৫ পিএম

করোনায় ঝরল আরও ১১৭ প্রাণ, শনাক্ত ৫,৭১৭

করোনায় ঝরল আরও ১১৭ প্রাণ, শনাক্ত ৫,৭১৭
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৭ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৯৯ জনে। এ সময় আরও ৫ হাজার ৭১৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ সোমবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৩৩টি করোনা পরীক্ষাগারে ৩৭ হাজার ৩১৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ৩৬ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি। পরীক্ষায় আরও পাঁচ হাজার ৩০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ১১৭ জনের মধ্যে পুরুষ ৫৩ জন ও নারী ৬৪ জন। তাঁদের মধ্যে ৯৭ জন সরকারি, ১৭ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, তিন জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৫৯০ জন পুরুষ (৬৫.৩২ ভাগ) ও আট হাজার ৮০৯ জন নারী (৩৪.৬৮ ভাগ) রয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও আট হাজার ৯৮২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ১৫ দশমিক ৫৪ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৫৪ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৩ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব নয়জন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ২৬ জন এবং ষাটোর্ধ্ব ৭৪জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকায় ৪০ জন, চট্টগ্রামে ২৯ জন, রাজশাহীতে ১০ জন, খুলনায় ১১ জন, বরিশালে একজন, সিলেটে ১৩ জন, রংপুরে নয়জন ও ময়মনসিংহে চারজন রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বিশ্বে এ পর্যন্ত ২১ কোটি ১৯ লাখ ২১ হাজার ৯২৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪৪ লাখ ৩৩ হাজারের অধিক। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক