২৩ অগাস্ট, ২০২১ ০৩:৪৯ পিএম

২য় ডোজ টিকার ‍অপেক্ষায় ব্যক্তিদের দ্রুত টিকা গ্রহনের নির্দেশনা

২য় ডোজ টিকার ‍অপেক্ষায় ব্যক্তিদের দ্রুত টিকা গ্রহনের নির্দেশনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অ্যাস্ট্রাজেনেকা টিকার ১ম ডোজ গ্রহণ করে যারা দীর্ঘদিন ২য় ডোজের জন্য অপেক্ষা করছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে ২য় ডোজ গ্রহণের জন্য বলা হয়েছে। এখন থেকে অপেক্ষারতরা এসএমএস না পেলেও টিকাকার্ড দেখিয়েই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।

আজ সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক জরুরি ঘোষণায় এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে দুই ডোজের অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন মোট ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। তবে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকার আমদানি বন্ধ হয়ে যাওয়ায় টিকা কার্যক্রমে বেঘাত সৃষ্টি হয়। সে সময় ১৫ লাখের অধিক মানুষ দ্বিতীয় ডোজ গ্রহণে ব্যর্থ হন।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৭ জানুয়ারি টিকা দান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণহারে টিকাদান কর্মসূচি শুরু হয়

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক