২৩ অগাস্ট, ২০২১ ০১:০৪ পিএম

গণটিকা কার্যক্রম আর হচ্ছেনা

গণটিকা কার্যক্রম আর হচ্ছেনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনার গণটিকা কার্যক্রম আপাতত আর না হলেও। টিকা আসলে ধারাবাহিকভাবে নিবন্ধনের মাধ্যমেই সবাইকে  টিকা নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

আজ সোমবার (২৩ আগস্ট)  মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সাত থেকে আট কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে। সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে।’  

জাহিদ মালেক আরও বলেন, ‘আগে নিবন্ধন করেও অনেকে এখনও এসএমএস পায়নি, নিবন্ধিত সাড়ে ৩ কোটির মধ্যে ২ কোটির বেশি টিকা পেয়েছে। আমাদের কাছে যতটুকু টিকা আছে সেই টিকা দিতে পারব। টিকা কতটুকু হাতে আছে সেই অনুযায়ী নিবন্ধন দেব। সব কাজই সিস্টেমে আসতে একটু সময় লাগে। গ্রামে বেশি আক্রান্ত হচ্ছিল বলে টিকা গ্রামে নিয়ে যাই। ব্যাপক সাড়াও পেয়েছি। হাতে টিকা বেশি পরিমাণে এলে আমরা গ্রামে দেব। বেভিরভাগ মানুষ গ্রামে থাকেন। বয়স্করা বেশি গ্রামে থাকেন। তাদের সুরক্ষিত করতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণ কমে আসছে। গতকালও ১৫ শতাংশে নেমেছে। যেটা ৩২-এ উঠেছিল। মৃত্যুর গড় হারও কমেছে। পৌনে তিনশ’ থেকে ১২০-এ নেমেছিল। ওঠানামা করছে। টিকার প্রোগ্রাম বজায় আছে। শহরে বেশি টিকা দেওয়া হচ্ছে। মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে, ওটা আমাদের হাতে আছে। হাতে আরও আছে সিনোভ্যাকের দ্বিতীয় ডোজ। অ্যাস্ট্রাজেনেকা আমরা পেয়েছি। আশা করি এ মাসের শেষে ফাইজার আরও পাব। আমাদের ৬০ লাখ দেওয়ার কথা, এ মাসের শেষে কিছু পাব। সেপ্টেম্বরের মধ্যে বাকিগুলো পেয়ে যাব।’

এর আগে গত ৭ আগস্ট সকাল নয়টা থেকে সরকার ঘোষিত করোনার গণটিকাদান কার্যক্রমের ক্যাম্পেইন শুরু হয়েছিল। এই কর্মসূচির আওতায় ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে টিকা দেওয়া হয়।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত দুই কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ করোনা টিকার প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন মানুষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক