২৩ অগাস্ট, ২০২১ ১২:৪০ পিএম

সিএমইউর ১ম ও ২য় প্রফ পরীক্ষার সময়সূচি প্রকাশ

সিএমইউর ১ম ও ২য় প্রফ পরীক্ষার সময়সূচি প্রকাশ
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ১ম ও ২য় প্রফেশনাল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে। গতকাল রোববার (২৩ আগস্ট) এ সময়সূচি প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত ওই রুটিন অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ১১, ১৩, ১৫, ১৬, ১৮ ও ২০ সেপ্টেম্বর এমবিবিএস ১ম প্রফেশনাল পরীক্ষা এবং ১২ ও ১৪ সেপ্টেম্বর ২য় প্রফেশনাল পরীক্ষা  অনুষ্ঠিত হবে।

এতে আরও জানানো হয়, আগামী ১১ সেপ্টেম্বর সকাল দশটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও কুমিল্লা মেডিকেল কলেজের নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত