১৩ অগাস্ট, ২০২১ ০৫:১১ পিএম

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা: যুবলীগের ৩০ সদস্যের প্রতিনিধি দলে তিন চিকিৎসক

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা: যুবলীগের ৩০ সদস্যের প্রতিনিধি দলে তিন চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল কর্মসূচি পালনের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিনিধি দল।

৩০ সদস্যের এ দলে থাকছেন তিন চিকিৎসক। তারা হলেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিন ও স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফরিদ হোসেন। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে সকাল ১১ টায় টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মহফিল কর্মসূচি পালনের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে গঠিত প্রতিনিধি দল।’

প্রতিনিধি টিমের সদস্য হিসেবে যারা থাকবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী ও মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিন ও মো. সাইফুর রহমান সোহাগ, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফরিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এড. হেমায়েত উদ্দিন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক এড. মুক্তা আক্তার, উপ-অর্থ সম্পাদক সরিফুল ইসলাম দুর্জয়, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ঞা বৈদ্য, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, কার্যনির্বাহী সদস্য এড. এম এ কামরুল হাসান খান আসলাম, সরদার মোহাম্মদ মিন্টু ও অলিদ হোসেন।

এছাড়া থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য আরিফুল হাসান, রিপন শেখ, মশিউর রহমান রাজন, গৌতম গাঙ্গুলী, শেখ রবিউল ইসলাম, মো. উজ্জল খান, ফারহান আলম, তানজিল ভূইয়া তানভীর, কাজী এনায়েত, আসাদুজ্জামান আজম, মো. আসিবুর রহমান খান, মো. আসিবুর রহমান খান, মো. শাকিল আহমেদ ফরহাদ মিয়া ও শেখ গিয়াস উদ্দিন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম ও সাধারণ সম্পাদক এম বি সাইফ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাতীয় শোক দিবস
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক